বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় বালুবোঝাই জাহাজের ধাক্কায় একটি ব্রিজ ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে।জানা গেছে গত ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর দুইটার সময় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের শেরেবাংলা বাজারের ব্রিজটির সাথে এমবি ইয়াসিন কাজী নামের একটি বালুবোঝাই জাহাজের ধাক্কা লাগে এসময় ব্রিজটি দুমড়েমুচড়ে ভেঙ্গে পড়ে ।এর কিছুক্ষণ আগে ইয়াসির ইফতি নামের অপর একটি জাহাজ ও সজোরে ধাক্কা মারে ব্রিজটিকে। ওই দুটি জাহাজের মালিক ও সুকানির নামে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।