বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন জুয়ার নেশায় সয়লাব হয়ে গেছে। জুয়ায় আসক্ত হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে। কিছু চিহ্নিত জুয়া ব্যবসায়ী এর সাথে জড়িত। দিনের পর দিন তারা এই নিষিদ্ধ কর্মকাণ্ড পুরদমে চালিয়ে আসলে ও রহস্যজনকভাবে জুয়াড়িরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এর সাবেক ইউপি সদস্য মোঃ শাজাহান হাওলাদারের দোকানের সামনে,পিছনে, ভিতরে পর্দা – বেড়া টানিয়ে চলছে রমরমা তাসের জুয়া ও মোবাইলে লুডু নামক জুয়া।দিনের আলোতে এদের তেমন একটা চোখে পড়ে না কিন্তুু সন্ধ্যাঁ নামলেই তাদের আনাগোনা বেশ লক্ষণীয়।
জানা গেছে, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে স্থানীয় পর্যায়ে নেতৃত্ববৃন্দরা।সুশীল সমাজসহ স্থানীয় লোকজন ভয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না।কেউ প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই এ অবস্থায় দাঁড়িয়েছে এর আগে এমনটি ছিলনা। প্রকাশ্যে দীর্ঘদিন ধরে দুষ্কৃতকারী চিহ্নিত ব্যক্তিরা রমরমা জুয়া খেলার ব্যবসা চালিয়ে আসছে। অথচ রহস্যজনক কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে জুয়াখেলায় বিরুদ্ধে অভিযান সহ অবিলম্বে জুয়াড়িদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।