বানারীপাড়া !! “বাঙালি মানেই মাছে ভাতে” আর এই মাছ যদি হয় ইলিশ তাহলে তো কথা-ই নেই। শীতের সকালে গরম ভাতে ইলিশ ভাজা মানেই জিভে জল আনার মত সুস্বাদু খাবার। বানারীপাড়ার সন্ধ্যাঁ নদীর মিঠা পানিতে পাওয়া ইলিশ দেশের যে কোন নদীর ইলিশের চেয়ে স্বাদে ও গুনে অতুলনীয়। তবে কোনটা সাগরের ইলিশ আর কোনটা সন্ধ্যাঁনদীর ইলিশ এটা চিনতে হবে সবার আগে। সাগরের ইলিশ ফ্যাকাসে রুপালি আর মাছের চোখের চারপাশে কালচে হয় আর সন্ধ্যা নদীর ইলিশ দেখতে উজ্জ্বল রুপালি রঙের হয় পেট ও লেজে হালকা- হলুদ সোনালী রঙও দেখা যায়। বানারীপাড়া মাছ বাজারের সুপরিচিত মেসার্স শুভ রায় মৎস্য আড়ৎ ও মেসার্স ভাই ভাই মৎস আড়ৎ এ সন্ধ্যাঁ নদীর তাজা ইলিশ মাছ পাওয়া যায়। মেসার্স শুভ রায় মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকার সুধির রায় ( মেম্বার) এর ছেলে সুশান্ত রায় জানায়, সন্ধ্যাঁ নদীর ইলিশ বরিশালের সমগ্র জায়গায় সুখ্যাতি রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য এ সুনাম নষ্ট হচ্ছে।সাগরের ইলিশ সরু ও লম্বাটে হলেও সন্ধ্যাঁ নদীর ইলিশ মোটা ও চওড়া হয়। প্রতি ৫০০- ৭০০ গ্রাম কেজির ইলিশ বিক্রি হয় ৮০০-১০০০ টাকা এবং কেজির উপরের ইলিশ বিক্রি হয় ১২০০-১৫০০ টাকা দরে।দাম কিছুটা বেশি হলেও স্বাদে ও গন্ধে সেরা হওয়ায় ক্রেতার অভাব হয় না।