বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিজন- ০২ আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন বরিশাল ০২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সহধর্মিণী আলিয়া আলম মিলি। ” জয়িতা ” বানারীপাড়া আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাহে আলম এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরমেয়র সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি শাহে আলম।