সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
১০ জানুয়ারি বাঙ্গালীর অবিসংবাদিত নেতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজনেআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদারের আহবানে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, আলহাজ্ব ইসাহাক আলী,আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, এ্যাডঃ আব্দুল হাকিম,জিহাদ আল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের চাঁন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য নারী নেত্রী নারী উদ্দোক্তা সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।