সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জে জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯০১ এর কর্মীসভা অনুষ্ঠিত। সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রম পরিচালনার
মেয়াদ বৃদ্ধি।
গত ২৩ ডিসেম্বর সিরাজগঞ্জে শহরের কাটাখালি সংলগ্ন জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯০১ এর কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুর রহিম শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আলমের আহবানে কর্মীসভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর সার্কেল মোঃ রেজওয়ানুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি রজব আলী, বাদল কোরায়েশি, যুগ্ম সাধারণ সম্পাদক
বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হক,প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ, সাইড সম্পাদক আলামিন শেখ,আব্দুল কাদের,আছের আলী, ইদ্রিস আলী,টুকু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম সাধারণ সভা পূর্বক কর্মীসভা অনুষ্ঠানে কার্যনিবার্হী কমিটির কার্যক্রম পরিচালনা সময়ে সংগঠনের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন।
আয়-ব্যয়ের হিসাব দাখিল সংগঠনের কার্যনিবার্হী কমিটির কার্যক্রম পরিচালনার
বিষদ বিবরণ পুংঙ্খানু পুংঙ্খানু তুলে ধরায়
কর্মীসভায় উপস্থিত সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যেরা সন্তুষ্ট হয়ে উপস্থিত সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য বর্তমান কার্যনিবার্হী কমিটির কার্যক্রম পরিচালনার জন্য আরো এক বছর মেয়াদ বৃদ্ধি করেন।