সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ মটর শ্রমিকলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ নভেম্বর সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও আসন্ন ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে বিভিন্ন পদে পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণ পূর্বক প্রস্তুতি মুলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের এম,এ,মতিন পৌর বাস টার্মিনালে জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আওতাভুক্ত জাতীয় মটর শ্রমিকলীগ আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ার হোসেন সদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন সরোর সঞ্চালনায় আয়োজিত কর্মীসভা প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের চাঁন, সহ-সভাপতি জয়নাল আবেদিন খান, আব্দুল হাকিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খান রতু, সারজিল সিরাজ সম্পদ, মাসুম আহমেদ,আসলাম উদ্দিন রতন, আব্দুল্লাহ শেখ, সোহেল রানা,,আলম শেখ,আজিজুল হক সৌদি,খবির উদ্দিন,শরীফ আহমেদ, আব্দুল আলিম, আমিনুল ইসলাম মিন্টু,আব্দুল বাতেন সেলিম প্রমুখ।