সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জের মেয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী আঁখি খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ( ২ সেপ্টেম্বর) রবিবার সকালে সিরাজগঞ্জ শহরের এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী সিরাজগঞ্জ জেলার কৃতি ফুটবলার বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় আঁখি খাতুন’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,জেলা সিভিল সার্জন রামপদ রায়, জেলা ক্রিড়া সংস্থার উপ-পরিচালক মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ জেলার বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রিড়া সংগঠনের কর্মকর্তা খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় উপস্থিত নেতৃবৃন্দ নারী ফুটবলার আঁখি খাতুনকে ফুলেল শুভেচছা ও কেক কর্তন করে সংবর্ধনা জানিয়ে বলেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানো এক অপারাজেয় অদম্য ভূ-খন্ডের নাম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই পুরুষের পাশাপাশি নারীর ত্যাগ,বীরত্মগাথা, সাহস আর মেধার পরিচয় পেয়েছে বিশ্ব। তেমনি একদল অদম্য কিশোরীর বিজয়ের গল্পে আজ গর্বিত বাংলাদেশ। যারা পারিবারিক, সামাজিক বাধা পেরিয়ে নিজেদের মেধা ও প্রতিভায় দেশকে এক অনন্য স্বীকৃতি এনে দিয়েছে। সাফ নারী চ্যাম্পিয়নশীপ নেপাল জয়ী বাংলা মায়ের সাহসী কন্যাদের অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ভাবেই সংবর্ধনা প্রদান করা হয়।