অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে আমরা করব জয় সমাজকল্যাণ
সং¯’া’র উদ্যোগে গতকাল রবিবার অর্ধশত দু¯’ শিশুদের মাঝে পূজোর নতুন
পোশাক বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত দু¯’ শিশুদের খুঁজে
বের করে তাদের নতুন পোশাক পরিয়ে দেন সংগঠনটির তরুণ-একদলতরুণী। এ সময়
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল
রানা, কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য হায়দার আলী, সদস্য অনন্যা
প্রামাণিক, সদস্যা প্রেমা দাস, সদস্য শর্মিলী ছন্দা, সদস্য জাহিদ হাসান,
সদস্য আমিনুল ইসলাম আকাশ প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, ভাবনা থেকে হোক
ভালো কাজ এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে আমরা করব জয় নামের এই
সংগঠনটির জন্ম। সংগঠনের সকলেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদের
অর্থ দিয়েই মানবিক কাজ করে থাকছে সদস্য-সদস্যারা। আগামীতেও মানুষের
কল্যাণে সার্বিক কাজ করে যাবে এই সংগঠন এই প্রত্যাশা করেন।