Exif_JPEG_420
সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন দক্ষিণে অবস্থিত জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ-১৪২ এর কার্যালয়ে সিরাজগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সাবেক প্যানেল মেয়র,পৌর আওয়ামীলীগের সভাপতি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২২ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হেলাল উদ্দিন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে কার্য্যনির্বাহী কমিটিরনবনির্বাচিত সভাপতি- বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, কার্যকারি সভাপতি বাছেদ বাবু,সহ-সভাপতি ফরহাদ হোসেন বাবু,সাধারন সম্পাদক আবু হানিফ খান,যুগ্ম-সম্পাদক আরিফ শেখ,সহসাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক বাবলু শেখ, সহসাংগঠনিক সম্পাদক মিন্টু শেখ সহ ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ,১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুর বাসভবনে আততায়ীর গুলিতে নির্মম ভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করাহয়। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য বৃন্দগন নবনির্বাচিত নেতৃবৃন্দের নিকট নির্বাচনের ফলাফল পত্রসহ সকল সরঞ্জামাদি হাস্তান্তর করেন। এসময় সিরাজগঞ্জ জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী,সদস্য সাইফুল ইসলামসহ নির্বাচনে অংশ গ্রহণকারী সকল নেতৃবৃন্দ,সাবেক নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।