মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সভাপতির সাথে সচেতনতা মূলক আলোচনায় মতবিনিময় করলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)ফজলুর রহমান।
মঙ্গলবার(০৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় মাদক, বাল্য বিবাহ,ইপ্টেজিং,সামাজিক যোগাযোগ, ধর্ম, আত্ন নিরাপত্তা, মৌলিক অধিকার, মৌলিক চাহিদা ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেস করেন।আরো বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাষ্টার ও প্রধান শিক্ষক। দারিদ্রতা, যোগাযোগ বিচ্ছন্নতাসহ নানা প্রতিবন্ধকতার কারণে এ উপজেলায় বাল্যবিয়ের হার হু-হু করে বেড়েই চলেছে। কোন ক্রমেই ঠেকানো যাচ্ছে বাল্যবিবাহ। তিনি আরো বলেন,আপনাদের নিজেকে নিজেই সচেতন হতে হবে,১৮ বছরের নিচে বিয়ের পিড়িতে বসা যাবেনা।১৮ বছরের নিচে একটা মেয়ে যখন বিয়ে করে ঘর সংসার করবে ঠিক তখনই শুরু হবে শারীরিক, মানষিক সহ বিভিন্ন প্রকার চাপ।
বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূহা: মতিউর রহমান খন্দকার জানান, বিদ্যালয়ে বর্তমান মোট শিক্ষার্থী ৩৩১ জন। আমরা শিক্ষক, কমিটি ও অভিভাবকগন সহ যাতে বাল্য বিবাহ না হয় সেই চেষ্টা করছি।
আলোচনা শেষে ছাত্রীদেরকে সফথ পাঠ করান প্রতিষ্ঠানের সভাপতি ,আমরা ১৮ বছরের নিচে বিয়ে করবোনা এবং যে মূল্যবান উপদেশ গুলো শুনলাম সেকথা গুলো অবশ্যই মেনে চলবো ইনশআল্লাহ্।