ইউনুছ কুড়িগ্রাম থেকে কুড়িগ্রামের চিলমারীতে ১০ জুয়াড়িকে আটক করেছে চিলমারী থানা পুলিশ। বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর)ভোরে উপজেলার মাষ্টারপাড়া এলাকার দেলদার মিয়ার বাড়ীতে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহষ্পতিবার ভোরে উপজেলার মাষ্টারপাড়া এলাকার দেলদার মিয়ার বাড়ীতে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৬শ ২০ টাকা, ৮টি মোবাইলসহ জুয়া খেলার সরঞ্জামাধি জব্দ করা হয়।আটকরা হলেন, উপজেলার ব্যাপারীপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীন (৪৭), একই এলাকার মোঃ হাসান মিয়া (৪৩), মোঃ হুমায়ুন কবির (৫০), মোঃ সাইফুল ইসলাম (৫৫), মোঃ হিরু মিয়া (৫০), মোঃ তৌহিদুল ইসলাম (৪১), মোঃ আবু সাঈদ (৫০), মোঃ মোস্তফা কামাল (৪৩), মোঃ টুটুল হোসেন (৫০), মোঃ দেলদার আলী (৫০)।আটককৃতদের জুয়া আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।