দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এন এম মঈনুল ইসলাম, বিভাগীয় অতিরিক্ত কমিশনার ( উন্নয়ন ও আইসিটি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক, চেয়ারম্যান,উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া আহমেদুর রহমান বিপ্লব ভাইস চেয়ারম্যান দুপচাচিয়া উপজেলা পরিষদ, মোঃ আমিনুর রহমান সভাপতি দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগ, মোঃ এমদাদুল হক সাধারণ সম্পাদক দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগ , সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ সুমন জিহাদি, সহকারী কমিশনার (ভূমি) জনাব রুপম কুমার দাস ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব আনিছুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত অতিথি বৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন, এ সময় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত অত্র বিদ্যালয়ের ৭জন স্কাউট সদস্য কে ক্রেস্ট প্রদান সহ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার ( উন্নয়ন ও আইসিটি) জনাব এ এন এম মঈনুল ইসলাম সাহেব।