সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে এক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২৯ শে আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকায় মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি বীরমুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন ও ফারাজ আইজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ। মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস খাতুন। ফারাজ আইজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রদিপ কুমার সাহা।অনুষ্ঠানটি গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক মুনজুরুল আলম রুবেল এর সার্বিক ব্যবস্থাপনায় এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।