Exif_JPEG_420
সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের আহবানে ২১ আগস্ট ২০২২ রবিবার বিকেল ৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক হাবিব এ মিল্লাত মুন্না এমপি বলেন,২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৫ আগস্টের অসমাপ্ত মিশন বাস্তবায়নের এক কলঙ্কিত অধ্যায়।গ্রেনেড হামলা চালিয়ে ও নির্বিচারে গুলিকরে নেতাকর্মীদের হত্যাকরে আওয়ামিলীগের রাজনীতি বন্ধকরা যাবেনা।তিনি বলেন,আজথেকে ১৮ বছর আগেতৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলায়। তিনি আরও বলেন, ১৯৭৫ এ ১৫ আগস্ট এবং ২০০৪ এর ২১ আগস্টের হামলা ছিল সাদৃশ্য। উভয় হামলার লক্ষ্য ছিল এক ও অভিন্ন।মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা এবং চিরতরে মুছে ফেলাই ছিল তাদের মুল লক্ষ। অনুষ্ঠানে সকল বক্তাগন ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় দ্রুত বাস্তবায়ন করাসহ গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করা দাবি জানান।অনুষ্ঠানে এ্যাডঃ বিমল কুমার দাস,এ্যাডঃ আব্দুর রহমান পিপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, আলহাজ্ব ইসাহাক আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ, এ্যাডঃ আব্দুল হাকিম,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না,যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুমানা রেশমা, জীহাদ আল ইসলাম,আসাদ উদ্দিন পভলু,আব্দুল কাদের চাঁন, নুরুল ইসলাম স্বজল,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছা সেবকলীগ,মহিলা আওয়ামীলীগ অনুষ্ঠানে ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে,৭৫ এ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্য, ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা সহ ২১ আগস্ট গ্রেনেড হামলা নিহতসকল শহীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে একমিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করাহয়।