মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃসিরাজগন্জের কাজিপুরে পৌরসভার বিভিন্ন প্রকল্পের চলমান উন্নয়ন মুলুক কর্মকান্ড পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।২১ আগস্ট দুপুরে কাজিপুর পৌর এলাকার চলমান প্রকল্পের কাজ পরিদর্শন ও পৌরসভার দাপ্তরিক কাজের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন।এ সময় তিনি পৌরএলাকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, মার্কেট ডেভেলপমেন্ট, কুয়েত বাংলাদেশ প্রকল্পের আওতায় চলমান কাজ, নগর উন্নয়ন ফেস টু প্রকল্পের আওতায় কর্মকান্ড, হাটবাজার উন্নয়ন, বাজেটের আয় – ব্যয়ের তুলনামূলক তথ্য পরিদর্শন করে বিভিন্ন প্রকল্পের কাজ সন্তোষজনক মনে করেন এবং আরো দক্ষতার সঙ্গে নিয়মমেনে উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিস্ট সময়ে শেষ করতে পরামর্শ দেন। পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সাথে কাজ করে যাচ্ছেন, এমনকি প্রকল্পের কাজে যে কোন অপচয় রোধে করনীয় নির্ধারনে পদক্ষেপ গ্রহণ করেন বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। ।এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সহ কাউন্সিলরগন।