শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা , দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম, ওসি আলমাস আলী সরকার, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, পিআইও হাবিবুর রহমান প্রমূখ।পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।