সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ- নানা আয়োজনের মোধ্যে দিয়ে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট কালোব্যাজ ধারণ, শহরের এমএ মতিন পৌর বাস টার্মিনালে মটর শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন,কালো পতাকা উত্তোলন, সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সূবর্ণ অহংকার স্মৃতিস্তম্ভে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন,জেলা আওয়ামিলীগ, সকল অঙ্গ ও সহোযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ওসর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে শোকর্যালী শহর প্রদক্ষিন। বাদ আছর মটর শ্রমিকলীগ কার্যালয়ে ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নির্মম ভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্য ও ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা মটর শ্রমিকলীগের সভাপতি মনোয়ার হোসেন সদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সরোর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সহ-সভাপতি সাহেব আলী শেখ, মাসুম আহমেদ, আব্দুল্লাহ শেখ, আসলাম উদ্দিন রতন,ওয়াহাব আলী ভোলা,সহ-সম্পাদক সোহেল আহমেদ, স্বীকৃতি, আজিম শেখ,আজিজুল হক সৌদি, সাংগঠনিক সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন দুলু,সোহাগ আহমেদ, হাফিজুর রহমান, আতিক, মাহফুজুল ইসলাম সুমন,শরীফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।