সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহোযোগিতায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খানি,দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন সভাপতিত্বেএবং জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হাফেজ রেদোয়ানুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি তার বক্তব্যে বলেন , ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাত্রিতে ইতিহাসের রাখালরাজা জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের নির্মম ভাবে হত্যাকাণ্ড বাঙালি জাতীর জন্য এক চরম কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে।তিনি বলেন,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীরা স্বস্বস্র হয়ে এদেশিয় নিরস্ত্র বাঙালি মুক্তিযদ্ধাদের কাছে নির্মমভাবে পরাজয় বরণ করে। সেই হেরে যাওয়ার গ্লানি মুছতেই সেদিন পরাজিত পাকিস্তানী এবং মুক্তিযুদ্ধও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের পরোক্ষ মদদে এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য রাতের অন্ধকারে রাজধানীর ৩২-নম্বরে বঙ্গবন্ধুর বাস ভবনে অতর্কিত হামলা চালায়।এদিন মহান মুক্তিযুদ্ধও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী ঘাতকচক্রের নির্মম বুলেটের আঘাতে শাহাদাৎ বরণ করেন বাংগালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তাগন বলেন ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদের কে সম্মানিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে ছিলেন বাংলাদেশে জাতি বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে বসবাস করবে।
মহান আল্লাহ পাকের দিক নিদের্শন গুলি ও নবী রাসূলের সূন্নত গুলি সঠিক ভাবে পালন করবে এই জন্য তিনি ইসলামিক ফাউণ্ডেশন গঠনকরে ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ও জাতীয় চার নেতা সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতপরিচালনা করেন জেলা মডেল মসজিদ পেশ ইমাম ও খতিব মোঃ তরিকুল ইসলাম।