দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃইবনেফুয়াদ আল হাছান,গুড়ার দুপচাঁচিয়াতে বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক। এসময় সভা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার শাহ মাহমুদুন্নবী।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারসহ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর ওপর প্রবন্ধ পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।
অপরদিকে সমাজসেবা অধিদপ্তর ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীসহ মোট ২২ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকার চেক প্রদান করে। এছড়াও উপজেলা যুব উন্নয়ন দপ্তর দুঃস্থ ও প্রশিক্ষিত ৬ নারীকে ৬টি সেলাই মেশিন প্রদান করে। বাদ যোহর বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়।