দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, ২৫ জুলাই ২০২২ ইং ৫ম মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলিঅনুকরণীয় এক নেতার কথা বলছিআদমদীঘি উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি দানবীর মাটি ও মানুষের ব্ন্ধু তথা দুপচাচিয়া ও আদমদীঘি এলাকার আওয়ামী পরিবারের নয়নমণি সর্ব দলিও গন মানুষের আস্থাভাজন নেতা র্নিভিক র্নিশার্থ সমাজ দরদী ও আমার রাজনৈতিক গুরু জনাব আনছার আলী মৃধা রাজনৈতিক অঙ্গণে একটি পরিচিত-আলোচিত নাম, ২০১৭ সালের ২৫ জুলাই আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি, কিন্তু রেখে গেছেন তাঁর অগণিত নেতা-কর্মী, হিতাকাঙ্খী-শুভাকাঙ্খী, ভক্ত অনুসারী, রেখে গেছেন মানুষের প্রতি তাঁর ভালবাসা, তাঁর আদর্শ, মানুষের প্রতি তাঁর শ্রদ্ধা, তাঁর কর্মই তাঁকে অসংখ্য গণমানুষের মণিকোঠায় জলন্ত প্রদিপ শিখা হয়ে থাখবে চিরদিন,দল-মত নির্বিশেষে অনেকেই মনে করেন, আদমদীঘি -দুপচাঁচিয়ায় আনছার আলী মৃধার মতো একজন জনপ্রিয় রাজনীতিবিদ বিগত দিনে কখনও ছিলো না তিনি ছিলেন একজন ত্যাগী নেতা তিনি বারবার দলীয়ভাবে নির্যাতিত এক অভিসংবাদিত নেতা, তাকে বারবার আদমদীঘি এলাকায় এমপি মনোনয়ন দিয়েও ফিরিয়ে নেওয়া হয়েছে, কখনো হাল ছাড়েনি তিনি দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তবুও দলের মায়া ত্যাগ করে অন্য কোন দলে পাড়ি জমাননি, শুরু থেকেই তিনি ছিলেন আওয়ামী লীগের জন্য একটি নিবেদিত অনুকরণীয় একজন ব্যক্তিত্ব,অনেকের মতে, একজন দলীয় আনছার আলী মৃধার চাইতে ব্যক্তি আনছার মৃধার জনপ্রিয়তা ছিল অনেক বেশী,মৃধা সাহেব ছিলেন একজন সৎ ব্যবসায়ী,মানুষের প্রতি তাঁর দরদ-ভালোবাসা ছিল মানবিক, কল্যাণধর্মী,তাঁর সাহায্য-সহযোগিতার হাত ছিল প্রসারিত,যে কোন গরীব মানুষের বিপদ-আপদ, অসুখ-বিসুখ,স্কুল-কলেজের বেতন, মেয়ের বিবাহ কাউকেই কখনো তিনি রিক্ত হাতে ফেরত দিয়েছেন, এমন নজির তাঁর শত্রুরাও দিতে পারবেনা, যদিও ব্যক্তি জীবনে তাঁর কোন শত্রু ছিলো না, এ ছাড়া তাঁর ব্যবসায়িক-রাজনৈতিক জীবনে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকায় এমন কোন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ক্লাব, সামাজিক -সাংস্কৃতিক প্রতিষ্ঠান কমই পাওয়া যাবে, যেখানে মৃধা সাহেবের সাহায্য-সহযোগিতার হাত পড়েনি তিনি প্রতিটি স্থানে নিজে উপস্থিত থেকে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে রাজনৈতিক সাংগঠনিক অগ্রগতি বৃদ্ধির জন্য বিভিন্ন ইউনিয়ন সম্মেলন সফল করে দলকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে সক্ষম হন, দলকে সুসংগঠিত করার পাশাপাশি তিনি সকল রকম সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে আর্থিক সহায়তা সহ নিজেকে উপস্থিত রেখে ক্রমেই গণমানুষের আস্থা, সমর্থন ও ভালবাসা অর্জনে সক্ষম হয়ে ওঠেন, ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্তাহার সাইলো উদ্বোধন ও স্টেডিয়াম মাঠে জনসভা করেন। সাইলোতেই প্রধানমন্ত্রী মৃধা সাহেবকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন, এটাই ছিল তার সভাপতিতে শেষ সফল একটি জনসভা। আমরা দুপচাঁচিয়া বাসী আনছার আলী মৃধার কাছে অনেক ঋণী। ঋণ পরিশোধের দায়ভার থেকেই তাঁকে স্মরণ করার জন্য আমার এই লেখাটি তার একটি কথা আমার বার বার মনে পড়ে তিনি বলতেন আল্লাহ আমাকে অনেক ধন সম্পদের মালিক করেছেন আমি একটা ফুলের গাছ এই গাছের ফুলের সুবাস শুধু আমার পরিবারের লোক নিবে তা হবে না আমার ফুলের সুবাস / সুগন্ধ আমার গ্রামের, এলাকার, আমার থানার ও আশপার্শের থানার তথা জেলার ও দেশের মানুষ নিয়া বলুক আমার ফুলের গন্ধ ভালো তাহলে আমি ও আমার রাজনৈতিক জীবন সার্থক, তিনি আরও একটি কথা সচরাচর বলতেন আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন আমার পেট ভরা আছে ভরা পেটে আমার আর কিছু দরকার নেই এখন আমি মানুষের জন্য কিছু করতে চাই , আজ ২৫ জুলাই/২০২২ তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী মরহুমের রূহের মাগফেরাত কামনা করি। আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন