শাহিন আলম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশক পানে ৬৬ বছরের এক বৃদ্ধ আত্মহত্যার করেছে । নিহত ওই ব্যক্তি রাধানগর ইউনিয়নের দুবাইল গ্ৰামের মৃত জাদু মন্ডলের ছেলে হাবিবুর রহমান।শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান,গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি পরিবারের লোকজনের অগোচরে একটি বাঁশ বাগানে গিয়ে কীটনাশক পান করে।পরে তাকে মূমূর্স অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেই। সেখানে তার অবস্থার অবনতি হলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।