গাইবান্ধা-৫ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বীরমুক্তিযোদ্ধা জনাব মো. ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। শোকবিবৃতিতে, তারা এই নেতার প্রতি সম্মান ও স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মৃত্যুকালে তাঁর বয়সে হয়েছিল ৭৬ বছর।