মোঃ জহুরুল ইসলাম ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগন্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক (অঃদাঃ)।মতবিনিময়ে সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহের কর্মসুচি তুলে ধরেন তিনি। তিনি বলেন, ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ,প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধকরণ।
এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চায়না দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান পরিচালনা ।সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের কাছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন।এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সবাইকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
এ মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন ।
তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে ১০ জন জেলেকে ২ টি করে পূর্ণ বয়স্ক ছাগল ও ৩০ জন দরিদ্র জেলেকে ৪টি করে ছাগলের বাচ্চা প্রদান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২৮টি প্রদর্শণী খামার স্থাপন, ২৩৭ জন চাষীকে প্রশিক্ষণ প্রদান, দুটি জলাশয়ে বিল নার্সারি স্থাপন, ৩টি মৎস্য অভয়াশ্রম স্থাপন, যমুনা নদী ও হাটবাজারে ৪৫ টি মোবাইল কোর্ট, ৫০০ কেজি পোনা অবমুক্তকরণ সহ চাষীদের পুকুর পরিদর্শন ও পরামর্শ দেয়া হয়েছে।
নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সামনে বর্তমান সময়ে মৎস্য খাতে অগ্রগতি, সাফল্য, মৎস্য সংরক্ষণ সহ উপজেলাব্যাপি মাছের উৎপাদন, প্রজনন ও বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন। এসময় সাংবাদিকদরাও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে মৎস্য বিষয়ের ওপর প্রশ্ন তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় মাইকিং,ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে । এসব কর্মসুচিতে সাংবাদিকদের উপস্থিত থেকে অনুষ্ঠন সফল করার অনুরোধ জানান।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।