সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
রাজধানী ঢাকায় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের স্মরণে সিরাজগঞ্জে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ এর উদ্যোগে শ্রদ্ধাশীল নিবেদনে নিরবতা পালন ও প্রদীপ প্রজ্জলন করেছে।
গত (৩০ জুন) বৃহস্পতিবার সন্ধায় শহরের প্রবেশদ্বার বাজার ষ্টেশন মুক্তির সোপান শহীদ মিনারে এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রথম আলো জেলা প্রতিনিধি আরিফুল গণী লিমন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য কাজী সোহেল রানা, নাট্য নিকেতনে সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট) ও সেবা মুক্ত স্কাউট ও রোভার দলের সদস্য মোঃ আল আমিন হোসেন,সাংবাদিক আশরাফুল ইসলাম জয় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।