দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, বগুড়া দুপচাচিয়াই পদ্মা সেতু উদ্বোধনের বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।পাশাপাশি বগুড়া জেলার ১২টি উপজেলায় একই ভাবে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।অনুরূপভাবে দুপচাঁচিয়া উপজেলা পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সহ উপজেলা আওয়ামী লীগ এক আনন্দ র্যালি ও শোভাযাত্রার আয়োজন করেন।সকাল সাড়ে নয় টায় বীর মুক্তিযোদ্ধাদের কে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবন হতে আনন্দ র্যালী ও শোভাযাত্রা টি দুপচাঁচিয়া উপজেলার সকল সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয। থানাতে প্রজেক্টরের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এবং জনগণকে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান স্বচক্ষে দেখার সুযোগ করে দেন।এজন্য উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা এবং দুপচাঁচিয়া উপজেলার জনগণ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।আনন্দ র্যালি ও শোভাযাত্রাতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান। সাধারণ সম্পাদক প্রভাষক ইমদাদুল হক। সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা। থানার ওসি তদন্ত আব্দুর রশিদ। দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ ও সুজাত আলী। উক্ত আনন্দ র্যালি ও শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজ রোভার স্কাউট এর সদস্যরা এবং শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।