দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দুপচাঁচিয়া-তালোড়ার সড়কের লাফাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃত ওই শিশুর নাম আব্দুল্লাহ সে তালোড়া পৌর এলাকার দুবড়া মহল্লার সিরাজুল ইসলামে ছেলে।
জানা যায়, আব্দুল্লাহ তার খালার বাড়ি তালোড়া পৌর এলাকার লাফাপাড়ায় বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে লাফা পাড়া এলাকায় রাস্তার পাশে খেলাধুলা করছিল। এসময় তালোড়া থেকে দুপচাঁচিয়া দিকে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪০২১) আব্দুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে। তবে এখনও চালকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জনান, সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অফিসারকে পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।