মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কাজিপুরের সোনামুখী ফারুক-আল-নাসির হাসপাতালে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন ফারুক আল নাসির হাসপাতালের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা: মোঃ এনামুল হক। এতে প্রধান অতিথি ছিলেন শানিন গ্রুপ ও ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতালের চেয়ারম্যান ফারুক আল নাসির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট শিল্পপতি মোঃ মাহফুজ আলম বাচ্চু,সিদ্দিক হোসেন প্রমুখ।পরিচালনা পর্ষদের সদস্য একরামুল হকের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের কার্যকারি সদস্য রতন কুমার কর্মকার।এছাড়া আরো বক্তব্য রাখেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার,গণ্যমান্য ব্যক্তি নজরুল ইসলাম নান্টু, মোঃ আব্দুল মতিন প্রমুখ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এলাকার স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ, এলাকার সেবাগ্রহীতাসহ সাধারণ মানুষ। পরে অতিথি বৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন ও সেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।