শাহিন আলম গোমস্তাপুর থেকে:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিমতলা কাঠাল আবুল কালাম আজাদ রেন্টুর ছেলে সুমন (২৫) নামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শনিবার আনুমানিক সকাল ছয়টায় কলাইদিয়াড় সুজাউদ্দিন এর আমবাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে পরে সকাল ৮ টায় স্থানীয় লোকজন দেখলে পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পুলিশ আসলে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান,শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায়। অদ্য ০৭.৩০ ঘটিকার সময় সুজাউদ্দিনের আম বাগানে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, সেনাবাহিনীতে চাকুরি পাওয়ার লক্ষ্যে মোঃ সানাউল্লাহ,(৪৫) পিতাঃ মৃত মহসিন সাং- নিমতলা নামক জনৈক ব্যক্তির মাধ্যমে ৮৭০০০০( আট লক্ষ সত্তর হাজার) টাকা দেয়। ভিক্টিমের সেনাবাহিনীতে চাকুরি না হওয়ায়, উক্ত টাকা ফেরত চায়। কিন্তু সে কাল ক্ষেপন করে টাকা না দেওয়ায় হতাশায় ভিকটিম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।সানাউল্লাহ, (৪৫)পিতাঃ মৃত মহসিন সাং- নিমতলা ১ জনকে গ্রেফতার করা হয়েছে।