সেলিম শিকদার,সিরাজগঞ্জসিরাজগঞ্জে জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন২০২২ইং ১২জুন রবিবার সকালে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত)বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাফিয়া খাতুন সম্মেলনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা নারীদের সমাধিকার দিয়ে নারীদেরকে সর্বক্ষেত্রে কাজ করা সুযোগ করে দিয়ে যাচ্ছেন। যা বিগত দিনের কোন সরকারই করেনি। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে নিঃস্বার্থ ভাবে কাজ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, প্রধান বক্তা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিশেষ অতিথি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শিরিন রুখসানা,ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, এছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয়সংসদ সদস্য অধ্যাপক ডঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি,সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়,এমপি, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ও পাবনা (সংরক্ষিত) আসনেরসাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না ও অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা। ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনার নাম ঘোষনা করেন।অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের পুনঃনির্বাচিত সভাপতি সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তৃনমুল পর্যায় থেকে শুরু করে সকল কে ঐক্যবদ্ধকরে দলকে আরো সুংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার দৃঢ়প্রত্যায় ব্যাক্ত করেন।