সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ( SOD) ২০১৯ এর আলোকে দুর্যোগের সময় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজনে ও দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জ বাস্তবায়নে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে দূর্যোগ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ( গ্রেড১) মোঃ আতিকুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কেবলমাত্র প্রাকৃতিক দূর্যোগেই নয়, মানব সৃষ্ট দুর্যোগেই আমরা প্রতিবছর বেশিক্ষতিগ্রস্ত হচ্ছি। এই দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার যে সকল কর্মসূচি গ্রহণ করেছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফর শেষে বলেছেন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ক্ষমতা অর্জন করে বিশ্বব্যাপী রোল মডেলে পরিণত হয়েছে। নদী ভাঙ্গন ও অতি বৃষ্টি,অগ্নিকাণ্ড বজ্রপাত,ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। অসচেতনতাই অগ্নিকাণ্ডের মূল কারণ তার প্রমান সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে তিনি উল্যেখ করেন।তিনি আরো বলেন, সরকার ভয়াবহ দূর্যোগ মোকাবেলার জন্য দেশের সকল পর্যায়ে দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটিকে প্রশিক্ষণ গ্রহণ করে তা কাজে লাগাতে হবে, যাতে মানুষ আরও সচেতন হন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসূফ সূর্য, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমন হোসেন তালুকদার, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সিরাজী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) সিরাজগঞ্জ মোঃ মোবারক হোসেন, স্থানীয় সরকার উপ- সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়, দুর্যোগ ও এ্যাণ ব্যাবস্থাপনা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, প্রমূখ।