শাহিন আলাম, গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে চৌডালা ইউনিয়ন পরিষদে করণা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে চৌডালা ইউনিয়ন পরিষদ চত্বরে গোলাম কিবরিয়া হাবিব এর সভাপতিত্ব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহি অফিসার আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) শামসুল আজম, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব কামরুজ্জামান, এডভোকেট মাইনুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আনসারুল হকসহ প্রমুখ।