মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর এ কার্যক্রমকে বেগবান করতে হলে আইন শৃঙ্খলার যথাযথ নিয়ন্ত্রণে রাখতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা, মাদক সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম, অন্যায় প্রতিরোধে আমরা পুলিশ শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করি। মাদক কারবারীকে এবং মাদকের সাথে জড়িত তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেল( সেবা) জসিমউদদীন চৌধুরী পিপিএম বিট পুলিশ সমাবেশে উক্ত কথাগুলো বলেন। তিনি এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধিকে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশি সেবা জনগণের দোরগোরাড় পৌছে দেওয়ার নিমিত্তে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছেগেছে। সম্প্রতিক বরইতলী গ্রামে হাওয়ালদার পাড়া মারামারির ঘটনায় সকলকে শান্ত থাকার আহবান জানান। আইনের গতিতে উক্ত ঘটনার বিচার প্রক্রিয়া চলছে এবং চলবে বলে জানিয়েছেন।
আপনার পুলিশ আপনার পাশে ‘তথ্য দিন সেবা দিন’ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে বেগবান করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ ৩০ মে দুপুরে কাজিপুর থানার আয়োজনে অত্র ইউনিয়নের বরইতলী গ্রামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।
এস আই শাহিন মাহমুদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাটুয়াপাড়া ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব আব্দুল মান্নান চান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্ঠান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার তরফদার, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা মৎস্যজীবিলীগ নেতা শফিকুল ইসলাম মন্টু । এছাড়া উপস্থিত ইউনিয়নের গণ্যমান্যব্যক্তিবর্গ ও আঃলীগের নেতৃবৃন্দ ।