শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে চৌডালা ইউনিয়ন পরিষদের চত্বরে গোলাম কিবরিয়া হাবিব এর সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করেন ইউপি ইউপি সচিব রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন , এ্যাড. মাইনুল ইসলাম, চৌডালা জোহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, আওয়ামী লীগের সাবেক থানা সহসভাপতি আনসারুল হক, কয়েস উদ্দিন , আবুল কালাম আজাদ, হারিজুল ইসলাম সহ ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যগণ। সভায় ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় ২ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৩৯২ টাকা। যা গত বছরে ছিল ২ কোটি ৮১ লক্ষ ২২হাজার ১২৫ টাকা।