দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, বগুড়া দুপচাঁচিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার জনাব সুমন জিহাদী সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোহাম্মদ হাসনাত। দুপচাচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব।দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। সাধারণ সম্পাদক এমদাদুল হক।জিয়ানগর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন। সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। চামরুল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন এবং সার্বিক সহযোগিতা করেন দুপচাঁচিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।