দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মেঃইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন আজ ১৪/০৫/২০২২ ইং দুপচাচিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।থানা বিএনপি’র আহ্বায়ক এ এইচ এম নুরুল ইসলাম খান হিরুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের সঞ্চালনায়উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা।সম্মেলনের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র নেতা আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেনবগুড়া জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল। ভিপি সাইফুল ইসলাম ও হামিদুল হক চৌধুরী হিরু। জয়নাল আবেদীন চাঁন। লাভলী রহমান। একেএম আহসানুল তৈয়ব জাকির। আদমদীঘি দুপচাঁচিয়া নির্বাচনী এলাকার এমপি পদপ্রার্থী আবদুল মুহিত তালুকদার কাহালু ৪ আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন।বিশিষ্ট শিল্পপতি আফজাল হোসেন নয়ন সহ উপজেলা ইউনিয়ন পৌর বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল ও মানিক। সাধার সম্পাদক আখতারুজ্জামান তুহিন ও সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন গোলাম ফারুককে।এছাড়াও উপজেলা বিএনপি’র মনিরুল ইসলাম খান স্বপন স্বপনকে বিনাপ্রতিদ্বন্দ্বতায় সভাপতি পদে।আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে ও মেশকাতুল রহমানকে সাংগঠনিক ও ফেরদৌস আলম কে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেছেন।শেষে এ এইচ এম নূরুল ইলাম খান হিরু সমাপনি বক্তব্য রেখেছেন।