দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল,
জাতীয় পার্টির সাবেক মহাসচিব,সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবি এম শাহাজাহান ৮/৫/২০২২ ইং এর চতুর্থ মৃত্যুবার্ষিকী।
তিনি মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হিসেবে অন্যতম ভূমিকা পালন করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
আমার জানা মতে তিনি একাধারে জাসদ সংগঠনের এবং পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করে সারা বাংলাদেশের মধ্যে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি বগুড়া ৩৮ বগুড়া ৩ আসনের পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাট প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। তিনি রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বগুড়া জেলার অন্যতম রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তিনি একজন ভিআইপি রাজনৈতিক নেতা ছিলেন।জাতীয় পার্টির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।এবি এম শাহাজাহানের চতুর্থ মৃত্যুবার্ষিকী সবাই দোয়া করবেন,মহান আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। মরহুম এবি এম শাহজাহান এর গ্রামের বাড়ি তালোড়ার গাড়ি বেলঘরিয়ায় মসজিদে বিকাল চারটায় দোয়া খায়ের এর আয়োজন করা হয়।