দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পঁওতা-দামকুড়ী মধ্যপাড়ায় সনাতন ধর্মালম্বীদের আয়োজনে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ অন্তে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। গতকাল মঙ্গলবার অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশিত হয়। আজ বুধবার কুঞ্জভঙ্গ, দুপুরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণ। আগামী বৃহস্পতিবার দধিমঙ্গল ও স্বমহিমায় মোহন্ত বিদায়। লীলা কীর্তন পরিবেশন করেন সিরাজগঞ্জের শচীন্দ্রনাথ চক্রবর্তী বিএসসি, ডিএড, নাটোরের সিংড়ার সুকৃতি রাণী মোহন্ত, বগুড়ার দুপচাঁচিয়ার স্বপ্না রাণী সরকার ময়না ও শিবগঞ্জের উত্তম কুমার সাহা প্রমুখ।পঁওতা গ্রামের এ্যাড. প্রদীপ কুমার রায়ের তত্ত্বাবধানে ও গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘ নয় বছর ধরে এ লীলা কীর্তন অনুষ্ঠান পরিবেশিত হয়ে আসছে।