ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় গাছের সঙ্গে মিনিবাসের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
আজ বুধবার (৬ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- টাঙ্গাইলের হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগম।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যান।