দুপশাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুর খননকালে মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গুনাহার ইউনিয়নের নূরপুর গ্রামের আব্দুল জলিলের পুকুর খননকালে এ মূর্তি পাওয়া যায়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে নূরপুর গ্রামের আব্দুল জলিলের পুকুর এসকেভটর মেশিন দিয়ে খনন করছিলেন শ্রমিকরা। এসময় এসকেভটরের চালক একটি কালো পাথরের মূর্তি পান।
পরে থানায় খবর দিলে থানার এসআই আলেফ উদ্দিন সঙ্গীয় ফোর্স মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মূর্তিটির উচ্চতা ১২ ইঞ্চি এবং ওজন সাড়ে ১০ কেজি।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কালো পাথরের সরস্বতী মূর্তি। মূর্তিটির উপরে এবং নিচে কিছু অংশ ভাঙ্গা রয়েছে।