দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, আজ সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন এবং মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার শুভ উদ্ভোদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির।উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮,বগুড়া-৩ এলাকার মাননীয় সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা আলহাজ্ব এড. নূরুল ইসলাম তালুকদার এমপি। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ভাইস চেয়ারম্যান আহমদুর রহমান বিপ্লব দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক জাতীয় পার্টির সাধারন সম্পাদক,দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ, তদন্ত অফিসার দুপচাচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন স্কুলের ছাত্র,ছাত্রী, ও শিক্ষক বৃন্দ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী বৃন্দ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ সভাপতি, প্রধান অতিথি গন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষে ও বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক ও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন এর কথা বিভিন্ন ভাবে উপস্থাপন করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন এর ধারা অব্যাহত থাকবে এ আসাবাদ ব্যাক্ত করে সকলের সু সাস্হ্য কামনা করে সমাপ্তি করেন।