তৌফিকু জামান তানজিব প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষকরা পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি, নৃত্য, সংগীত প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার জামসেদ শাহ, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন।