তৌফিকু জামান তানজিব প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আখাউড়ায় বিদেশি দামি ব্রান্ডের মদ পাচারের দায়ে স্বামী স্ত্রী ও পুত্র সহ ৫ জন পাচারকারী কে গ্রেফতার করেছে ডিএনসি
আখাউড়া উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক সহ ৫ জন নারী পুরুষ কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া। গতকাল রবিবার ২৭ ফেব্রুয়ারী পৃথক পৃথক সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, আখাউড়া উপজেলার সেনারবাদী এলাকা হইতে (১)রিদয় মিয়া(২৫) পিতা – ধন মিয়া(২) ধন মিয়া (৫৫) পিতা – মৃত্যু আব্দুল মিয়া(৩) খায়রুন বেগম (৫০) স্বামী – ধন মিয়া, সর্ব সাং – সেনার বাদী ভবানীপুর, থানা- আখাউড়া, এদের কে ভারতীয় তৈরি বিভিন্ন ব্যন্ডের বিলাতী মদ ১১ বোতল, কিংফিশার বিয়ার ২১ ক্যান এবং ফেন্সিডিল ১২ বোতল (৪)মোঃ দিদার হোসেন (৩৫) পিতা মোঃ দুলাল মিয়া, সাং- গাজীর বাজার(৫) মোছাং- রোকসানা আক্তার (৩২) স্বামী- দিদার হোসেন সাং- হীরাপুর আউয়াল মিয়ার বাড়ি সর্ব থানা -আখাউড়া জেলা – ব্রাহ্মণবাড়িয়াকে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে ।