মোঃজহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃৃসম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে।নবাগত নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে নিয়োগ পেলেন। কাজিপুরের লক্ষ্ণীপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের ইসহাক মোক্তারের কন্যা রাশিদা সুলতানা এমিলি।এর আগে রাশিদা সুলতানা এমিলি জেলা দায়রা জজ ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার এর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। আরচারজন নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেলেন তারা হলেন-১
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ২
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান৩
সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং ৪
সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান।
এ দিকে রাশিদা সুলতানা নিয়োগ পাও পাওয়ায় কাজিপুর সহ তার নিজ গ্রাম লক্ষীপুরের সর্বস্তরের জনগণ গর্ব অনুভব করছে। ঐ গ্রামের তার প্রতিবেশী মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী বলেন, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রাশিদা সুলতানা এমিলি নির্বাচন কমিশনার হলেন এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। ঐ গ্রামের অধিবাসী চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক জানান, আমাদের গ্রামের মেয়ে নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছে জেনে খুব খুশি হয়েছি, সাথে সাথে খুব গর্বঅনুভব করছি। প্রত্যন্ত এলাকার মেয়ে হয়ে এত বড় একটি জায়গায় স্থান পেয়েছে।আমরা তার মঙ্গল কামনা করি ও সাধুবাদ জানাই। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, আমার ইউনিয়নের রাশিদা সুলতানা এমিলি নির্বাচন কমিশনার হয়েছে এটা খুব গর্বের ও আনন্দের ব্যাপার।আমরা তার জন্য খুব গর্বিত