তৌফিকু জামান তানজিব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া -আখাউড়া,
আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দীঘির উত্তর পাড় পরিত্যাক্ত বীর বিক্রম বাহাদূর নবাবের পরিত্যক্ত কাচারী বিল্ডিং হইতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্ততির সময় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোগড়া ইউনিয়ন নয়াদিল গ্রামের রমজান মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (২৫), একই ইউপির গাং ভাঙ্গা গ্রামের মৃত মোঃ হারুন মিয়া প্রকাশ হারুন মিয়ার পুত্র মোঃ ইয়াছিন মিয়া (২৮), মোগড়া দক্ষিণ পাড়ার মৃত মোঃ চান মিয়ার পুত্র মোঃ সৈকত মিয়া (২৪),
এসময় ডাকাতদের হেফাজত হইতে রাম দা, ছুড়ি, চাকু এবং তালা ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে।