তানজিব জামান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, ফেব্রুয়ারী মাসে ভাষা আন্দোলনের গল্প শুনলাম…
আজ বিকালে আখাউড়া উপজেলার টনকী গ্রামের কৃতি সন্তান ও প্রবীণ মুরুব্বী মিয়া আব্দুল মতিন কাকা স্বপ্নতরীর সংগঠনের সদস্যদের কে ভাষা আন্দলনে উনার অবদানের গল্প শুনালেন। তিনি ১৯৫২ সালে মোগড়া উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্র থাকা অবস্হায় স্কুলের শিক্ষার্থীদের সাথে ভাষা আন্দোলনে পক্ষে মিছিল করায়, ঐ সময় তিন মাস তিনি কারাভোগ করেন। সেই স্মৃতি ও দিন গুলোর কথা এখনো ভুলতে পারেননি তিনি। আখাউড়া উপজেলার মানবিক সংগঠন “স্বপ্নতরী” এর কয়েকজন নেতৃবৃন্দ ও সদস্য ভাষা সৈনিক আব্দুল মতিন কাকার জন্য উপহার সামগ্রী নিয়ে উনার বাড়ীতে সৌজন্য সাক্ষাৎ করেন। ভাষা সৈনিক মোঃ আব্দুল মতিন মিয়া বলেন দশম শ্রেনির ছাএ থাকা অবস্থায় ভাষা আন্দোলনের সংগ্রাম যোগ দেন। স্থানীয়ভাবে সংবর্ধনা দেওয়া হলেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পাওয়া বিষয়টি পীড়া দেয়।