তানজিব জামান ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ শে ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল ৫ টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা – আখাউড়ার উন্নয়নের রুপকার ও মহাকল্পনাকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা এডভোকেট আনিসুল হক এমপি।
আখাউড়া পৌরসভার তিন তিনবারের নির্বাচিত সফল মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জননেতা তাকজিল খলিফা কাজল এর পরিচালনায় সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওছার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম , যুগ্ন-আহবায়ক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, আখাউড়া উপজেলার নবনির্বাচিত পাচ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার গন, আখাউড়া মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার জামশেদ শাহ, আখাউড়া উপজেলার পাচ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ও দলীয় নেতা-কর্মী সহ ছাত্রলীগ-যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ ভ্যান শ্রমিক লীগ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।