দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,আজ ২২/২/২০২২ ইং মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করানো হয় শপথ বাক্য পাঠ করান দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।শপথ গ্রহন এর পর এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে ও সাবেক বাংকার সাংবাদিক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর হক, দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, দুপচাচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, এ সময় উপস্থিত ছিলেন তলোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, ও বর্তমান নবর্নিবাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব শাহাজান আলী, মোঃমোয়াজ্জেম হোসেন ও নূর মোহাম্মাদ আবু তাহের প্রমুখ।