তানজিব জামান প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৬ মামলার আসামি স্বামী ও স্ত্রী গ্রেফতার।
আখাউড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ০২ (দুই) পাচারকারী কে ২৬ বোতল স্কফ সিরাপ ও ০৬ বোতল ফেন্সিডিল সিরাপ সহ হাতে নাতে গ্রেফতার।গতকাল ২১ ফেব্রুয়ারী রাত ১১ টার সময় আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে করোয়াতলী রেলস্টেশনের উত্তর পূর্ব পাশ হইতে ২৬ বোতল স্কফ সিরাপ এবং ০৬ বোতল ফেন্সিডিল সহ ০১। মো: বাচ্চু মিয়া (৫১), পিতা- মৃত নুরু মিয়া, সাং- করোয়াতলী, ০২। নাছিমা আক্তার (৩৫), পিতা- আলী আহম্মদ, স্বামী- বাচ্চু মিয়া, সাং- করোয়াতলী উভয় থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়াদ্বয়দের গ্রেফতার করেন। উক্ত এজাহার নামীয় ০১নং আসামী বাচ্চু মিয়ার বিরুদ্ধে ৩টি মাদক এবং ০৩টি অন্যান্য ধারার মামলা রয়েছে। আজ আসামিদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।