দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল দুপচঁচিয়ার কুশ্বহর গ্রামবাসীর পক্ষ থেকে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকালে কুশ্বহর গ্রামে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনছুর রহমান এর সভাপতিত্বে ও মেশকাত হোসেনের পরিচালনায় সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য ইউসুফ আলী, ফিরোজ আহম্মেদ, সোহেল মাহমুদ সূজা, বাবু সরদার, আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, ইউনুছ আলী, সংরক্ষিত মহিলা সদস্য নাছরিন বেগম, এলাকাবাসী আব্দুস সবুর খন্দকার, অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীর হোসেন, মোত্তালেব মাষ্টার, আব্দুস সামাদ, আসাদুল্লাহ মিলন, তেঁতুলিয়া গ্রামবাসীর পক্ষে আব্দুল হাই শেখ প্রমুখ। সংবর্ধনা সভার পূর্বে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।